ট্রাফিক আইন: ঢাকায় একদিনে ৯৬২ মামলা, ৩৯ লাখ টাকা জরিমানা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৯৬২টি মামলা ও ৩৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে।

বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯৬২টি মামলার পাশাপাশি ৩৮ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৮৩টি গাড়ি ডাম্পিং ও ৬৪টি গাড়ি রেকার করা হয়েছে।

জরিমানাকৃত টাকার মধ্যে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে ৯ লাখ ২৫ হাজার ২৫০ টাকা।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এনএএন টিভি