নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তিস্তাপাড়ে একটি জনসভায় অংশ নেবেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) তিস্তাপাড়ে এক নির্বাচনী জনসভায় অংশ নেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দুপুর সাড়ে ১২টায় নীলফামারী ও লালমনিরহাটের সংযোগস্থল তিস্তা ব্যারাজ এলাকার হেলিপ্যাড মাঠে এই জনসভার আয়োজন করা হয়েছে।
এদিন তিনি প্রথমে কুড়িগ্রামের জনসভায় শেষে নেবেন। পরে অংশ নেবেন তিস্তাপাড়ের জনসভায়।
নীলফামারীর জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
