যাত্রাবাড়ীতে বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণ, আহত ৫

রাজধানীর যাত্রাবাড়ী পার্কের পাশে বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২৩ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে জুয়েল নামে এক নার্সারি কর্মচারীসহ ৫ জন আহত হয়েছেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ফেলা হয়। এতে ৫ জন আহত হন।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তা।

তিনি বলেন, যাত্রাবাড়ী পার্কের পাশে বৃক্ষমেলা চলছিল। এতে জুয়েল নামে নার্সারির এক কর্মচারী গুরুতর আহত হন। আহত অবস্থায় জুয়েলকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে।

Share this news as a Photo Card