অপ্রয়োজনীয় কলে ‘বিব্রত’ জরুরি সেবা ৯৯৯

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর নিরবচ্ছিন্ন সেবার অন্যতম প্রতিবন্ধকতা অপ্রয়োজনীয় কল। প্রতিষ্ঠার আট বছরে সেবা চাওয়া কলের প্রায় ৫৭ শতাংশই অপ্রয়োজনীয়। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম, বঞ্চিত হচ্ছেন অনেক জরুরি সেবাপ্রত্যাশী।

এদিকে ৯৯৯-এ যুক্ত হওয়া নতুন সেবা ইংরেজি ভাষায় কল। সেটিতেও আসছে অপ্রয়োজনীয় ফোন। এতে সেবা বঞ্চিত হচ্ছেন বিদেশি সেবাপ্রত্যাশীরা।

অপ্রয়োজনে ফোন না করে দায়িত্বশীল ভূমিকা পালনে জনগণের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় জরুরি সেবার প্রধান অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম বলেন, বিরক্তিকর কলারদের ব্লক করে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি ৯৯৯ এ ফোনের পর পুলিশি সেবা না পাওয়া বিষয়গুলোও তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, টেলিযোগযোগ আইনে অপ্রয়োজনীয় কলারদের সাজার বিধান রয়েছে। বিরক্তির মাত্রা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যেতে পারে।

এনএএন টিভি

Share this news as a Photo Card