পহেলা মহান মে দিবসে ঈদগাঁওতে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন ঈদগাঁও উপজেলা শাখা আয়োজন করেছে। সকালে এ উপলক্ষে ঈদগাঁও বাজারের দক্ষিণ পাশে অবস্থিত সংগঠনটির কার্যালয় চত্বর থেকে বের হওয়া রেলিটি বাজারের প্রধান সড়ক অতিক্রম করে স্টেশন এলাকা প্রদক্ষিণ করে।
পরে সংগঠন কার্যালয় প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির ঈদগাঁও উপজেলা শাখা সভাপতি মোহাম্মদ শাহাজান। রেলিতে নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আহমদ উল্লাহ, কোষাধ্যক্ষ মোক্তার আহমদ। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রেলিতে অংশগ্রহণকারীরা টি-শাট পরিধান করে।
শোভাযাত্রায় শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের ব্যাপারে নানা স্লোগান দেয়া হয়। স্লোগানে শ্রমজীবী মানুষের অধিকার, বৈষম্যহীন বাংলাদেশ অঙ্গীকারের কথা উঠে আসে। এছাড়া এবারের মে দিবসের প্রতিপাদ্য “শ্রমিক মালিক এক হয়ে, গড়ব এদেশ নতুন করে, এতে উচ্চারিত হয়। জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফ টি দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত রেলি ও সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আবু তৈয়ব, জয়নাল আবেদীন প্রকাশ দুদু মিয়া,আব্দুল জলিল, ফিরোজ আহমদ, বেলাল আহমদ,যুগ্ম সম্পাদক রমজান আলী, নুরুল আমিন, শাহজাহান ভুট্টো, গিয়াস উদ্দিন, রহিম উদ্দিন, আহমদ উল্লাহ, সহ- সাংগঠনিক দিদার মিয়া (শামু), নুরুল হুদা, সহ- কোষাধ্যক্ষ মনজুর আলম, দপ্তর সম্পাদক বেলাল উদ্দিন, প্রচার সম্পাদক সাহাব উদ্দিন, সহ- প্রচার সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, দরকষাকষি সম্পাদক সাহাব উদ্দিন,ত্রাণও দুর্যোগ সম্পাদক আব্দুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক সোলতান আহমদ, সদস্য ইউনুছ ও হারুনর রশিদ।
শ্রমিক কল্যাণ ফেডারেশন, ঈদগাঁও শাখা
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ইউনিট শাখার নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে ঈদগাঁও বাজারের দারুল ফাতাহ্ একাডেমি স্কুল মাঠে জড়ো হন। সেখান থেকে একটি বিশাল র্যালি বের হয়ে বাজারের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে ঈদগাঁও বাস স্টেশনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “শ্রমিক শ্রেণির ঘামে ও পরিশ্রমে দেশ এগিয়ে যাচ্ছে, অথচ অনেক ক্ষেত্রেই তারা অবহেলিত। সময় এসেছে শ্রমিক দের ন্যায্য মজুরি,সুরক্ষিত কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা মাওলানা দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আজিম।
শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি তৈয়ব উদ্দিনের সভাপতিত্বে সাধারন সম্পাদক, মোহাম্মদ শাহজাহানেন সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মমতাজ উদ্দিন মহসিন, সাবেক ছাত্রনেতা লাইয়েক ইবনে ফাজেল, বশির আহমেদ, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, ঈদগাঁও ইউনিয়ন সভাপতি আলি হোসেন জিসানসহ আরও অনেকে।
বক্তারা আন্তর্জাতিক শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
এনএএন টিভি / এম আবু হেনা সাগর
