আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (৩ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামীকাল আমাদের শেষ জনসভা। আগামীকাল জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে ১১ দেশের ৮০ জন পর্যবেক্ষক আসবেন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আগে থেকেই ঢাকায় আছেন।

বিভিন্ন দেশ থেকে ৫০ জন বিদেশি সংবাদকর্মী এসেছেন। আগামী ৫ তারিখ সকাল ৮টায় তাঁদের সাথে আওয়ামী লীগের প্রতিনিধি দল মতবিনিময় করবে।’ এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

নির্বাচন কমিশনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন,

‘এবার নির্বাচন কমিশন স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ অধিকার প্রয়োগ করতে পারছে। যেখানে তারা আচরণবিধি লঙ্ঘন দেখছে,

সেখানেই ব্যবস্থা নিচ্ছে, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচন বিষয়ে তাদের অবস্থান দৃশ্যমান।’

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card