এখন কি ছাত্রলীগের বিবৃতি প্রচার করা যাবে? আইন কী বলে

বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। 

গতকাল বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ছাত্রলীগকে নিষিদ্ধ করার এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সন্ত্রাসবিরোধী আইন অনুসারে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের বিবৃতি প্রকাশও এখন নিষিদ্ধ। সন্ত্রাসবিরোধী আইন ২০০৯এর ধারা ১৮()- প্রদত্ত ক্ষমতাবলে গত বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (২০০৯ সালের ১৬ নম্বর আইন)-এর ২০এর ধারা অনুযায়ী, তালিকাভুক্ত ব্যক্তি বা নিষিদ্ধ সত্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সরকার। আইনে বলা হয়েছে, ২০এর এর ধারা মতে তালিকাভুক্ত ব্যক্তি বা নিষিদ্ধ সত্তার প্রেস বিবৃতির প্রকাশনা, মুদ্রণ বা প্রচারণা প্রদান নিষিদ্ধ করবে সরকার।

তালিকাভুক্ত ব্যক্তি বা নিষিদ্ধ সত্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ বিষয়ে ২০এর ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তিকে ধারা ১৮এর বিধান অনুসারে তালিকাভুক্ত করা হয় বা কোনো সত্তাকে নিষিদ্ধ করা হয়, তাহলে এই আইনে বর্ণিত অন্যান্য ব্যবস্থা গ্রহণ ছাড়াও সরকার, প্রযোজ্য ক্ষেত্রে নিম্নবর্ণিত যেকোনো পদক্ষেপ গ্রহণ করবে।