ঐতিহাসিক চা শ্রমিক বা মুল্লুকে চলো দিবস আজ।
‘আজ শনিবার (২০ মে) এ বছর দিবসটি উপলক্ষে চুনারুঘাট উপজেলার লস্করপুর চা বাগানে সমাবেশ করবে চুনারুঘাট উপজেলার লস্করপুর ভ্যালির চা শ্রমিকেরা’-
এমনটাই জানিয়েছেন চা শ্রমিক ইউনিয়ন এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগান’র শ্রমিক নিপেন পাল।
চা শিল্প সংশ্লিষ্টরা জানান,
‘পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে চীন ছাড়া পৃথিবীর অন্য কোথাও চায়ের প্রচলন ছিল না।
১৮৫৪ সালে পরীক্ষামূলকভাবে সিলেটের মালিনীছড়া চা বাগানে চা চাষ শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
সে সময় বৃহত্তর সিলেটে চা বাগান তৈরির জন্য ভারতের আসাম, উড়িষ্যা, বিহার, উত্তর প্রদেশসহ বিভিন্ন এলাকা থেকে শ্রমিকদের নিয়ে আসা হয়।
‘গাছ হিলেগা, রুপিয়া মিলেগা’ এমন প্রলোভনে শ্রমিকরা বাংলাদেশে এলেও তাদের ভুল ভাঙতে বেশি সময় লাগেনি।’
বিশাল পাহাড় পরিষ্কার করে চা বাগান করতে গিয়ে হিংস্র পশুর কবলে পড়ে কত শ্রমিকের জীবন গেছে তার কোনো হিসেব নেই।
এছাড়া, ব্রিটিশদের অত্যাচার তো ছিলই। তাদের অব্যাহত নির্যাতনের প্রতিবাদে
তৎকালীন চা শ্রমিক নেতা পন্ডিত গঙ্গাচরণ দীক্ষিত ও পন্ডিত দেওসরণ ‘মুল্লুকে চল’ (দেশে চল) আন্দোলনের ডাক দেন।
উল্লেখ্য, ১৯২১ সালের ২০ মে সিলেট অঞ্চলের প্রায় ৩০ হাজার চা শ্রমিক সিলেট থেকে পায়ে হেটে চাঁদপুর মেঘনা স্টিমার ঘাটে পৌঁছান।
তারা জাহাজে চড়ে নিজ দেশে ফিরে যেতে চাইলে ব্রিটিশ গোর্খা সৈনিকরা গুলি চালিয়ে শত শত চা শ্রমিককে হত্যা করে মেঘনা নদীতে ভাসিয়ে দেয়।
যারা পালিয়ে এসেছিলেন তাদেরকেও আন্দোলন করার অপরাধে পাশবিক নির্যাতনের শিকার হতে হয়।
চা শ্রমিকদেরকে পরানো হয় একটি বিশেষ ট্যাগ। পায়নি তারা ভূমির অধিকার।
এরপর থেকেই প্রতি বছর ২০ মে চা শ্রমিক দিবস হিসেবে দিনটি পালন করছেন চা শ্রমিকরা।
আরও পড়ুন :
- হাসপাতালে ইমরান খান
- বিতর্কিত সংগীতশিল্পী নোবেলকে গ্রেফতার করেছে ডিবি!
- ভারত দুই হাজারের নোট বাতিল করল এবার!
- আওয়ামী লীগ থেকে স্বামীর বহিষ্কার চেয়ে স্ত্রীর আবেদন
- কর্মী নিয়োগে অনিয়ম; মালয়েশিয়ায় দুই কর্মকর্তাকে অব্যাহতি
- ‘অর্থমন্ত্রী মুহিত’র সফলতা সম্ভব হয়েছিলো বঙ্গবন্ধুকন্যার জন্যই’
- রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৯
- রাজধানীতে ছাদ থেকে পড়ে মাদরাসা ছাত্রের মৃত্যু
