হাসপাতালে গেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান।
শনিবার ভোরে লাহোরের শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে যান তিনি, সেখানে চার ঘণ্টা থাকার পর লাহোরে নিজ বাসভবনে ফেরেন।
তবে পিটিআইয়ের পক্ষ থেকে টুইট বার্তায় বলা হয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য দলীয় প্রধান ইমরান খান হাসপাতালে গিয়েছিলেন। এক টুইট ভিডিও বার্তায় বলা হয়, গাড়িবহর নিয়ে লাহোরের জামান পার্কের বাসভবন থেকে হাসপাতালের উদ্দেশে বের হন ইমরান খান।
উল্লেখ্য, গত ৯ মে আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালত চত্বর থেকে ইমরান খানকে গ্রেফতার করা হয়। তবে তিনি এখন জামিনে রয়েছেন। জামিন পাওয়ার পর থেকে তিনি লাহোরে জামান পার্কের বাড়িতে রয়েছেন। সূত্র : জিও নিউজ।
আরও পড়ুন :
- হাঁটুতে কাচের টুকরা বিঁধায় অস্ত্রোপচার করালো অনিন্দিতা!
- গাছে ধাক্কা দিয়ে ট্রেনের তিন বগি লাইচ্যুত
- বিতর্কিত সংগীতশিল্পী নোবেলকে গ্রেফতার করেছে ডিবি!
- আরও বাড়তে পারে গরম
- সারাদেশে বাড়তে পারে দিনের তাপমাত্রা
- ভারত দুই হাজারের নোট বাতিল করল এবার!
- আওয়ামী লীগ থেকে স্বামীর বহিষ্কার চেয়ে স্ত্রীর আবেদন
- ‘অর্থমন্ত্রী মুহিত’র সফলতা সম্ভব হয়েছিলো বঙ্গবন্ধুকন্যার জন্যই’
- রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৯
- রাজধানীতে ছাদ থেকে পড়ে মাদরাসা ছাত্রের মৃত্যু
- চবির ‘এ’ ইউনিটে পাসের হার ৪৫ শতাংশ
- ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত
- হযরত শাহজালাল বিমানবন্দরে ২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ
- বাংলামোটরে একটি টাইলসের দোকানে অগ্নিকাণ্ড
