সরকার ক্ষমতা হারানোর ভয়ে উল্টা-পাল্টা বকছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার ক্ষমতা হারিয়ে যাওয়ার ভয়ে এখন উল্টা-পাল্টা বকছে।
বিভিন্ন দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কেউ কথা বলছে না।
আমেরিকাতো বিপক্ষে গেছেই, যারা উন্নত দেশ পশ্চিমা দেশ তারাও বিপক্ষে গেছে। তাদের (আওয়ামী লীগ) পায়ের তলায় কোন মাটি নেই।
যাদের দিয়ে টাকার বিনিময়ে আওয়ামী লীগ শান্তির সমাবেশ করে এরাও থাকবে না। এদের পতন হবেই।
এটা সময়ের ব্যাপার এবং অনেক বেশি সময় নেই, অল্প সময়ের ব্যাপার।
গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহীমের সভাপতিত্বে ও মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় সভায় আরও
উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান,
শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম প্রমুখ।
আরও পড়ুন :
- বেনাপোল বন্দরে স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী খুন
- রাজবাড়ীতে ৩৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর
- রংপুরে সামান্য ঘটনায় মান-অভিমান করে আত্মহত্যার প্রবণতা
- দেশের ইতিহাসে সোনার রেকর্ড দাম!
- আগারগাঁও-মতিঝিলে মেট্রোরেল চলবে ২০ অক্টোবর থেকে
- চিকিৎসার নামে সিঙ্গাপুরে কোনো ষড়যন্ত্র করতে গেছেন কি না?
- সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কায় নিহত ৩
- আজ জাতীয় কবি কাজী নজরুলের ৪৭তম মৃত্যুবার্ষিকী
- ডেঙ্গু প্রতিরোধে সরকারের প্রচেষ্টার প্রতি সহায়তা জোরদার করছে ইউনিসেফ
- বর্তমান সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে: কৃষিমন্ত্রী

Comments are closed.