বেনাপোল বন্দরে স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী খুন

বেনাপোল বন্দরের ২২ নং মাঠ সংলগ্ন জাহিদুল বিশ্বাসের বাড়ীর ভাড়াটিয়া বন্দর শ্রমিক স্বামী আব্দুস ছালাম কুড়ালের আঘাতে স্ত্রী রেশমা বেগমকে খুন করেছে।

রবিবার সকাল ৭টার দিকে স্বামী স্ত্রী’র মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় স্বামী আব্দুস ছালাম ঘরে থাকা কুড়াল দিয়ে

স্ত্রী রেশমা বেগম এর মাথায় আঘাত করলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

এলাকাবাসীরা বলছে, স্বামী স্ত্রী দুজনের মধ্যে প্রায়শই ঝগড়া-ঝাটি হতো,

ঝগড়ার পরিমাণ মাত্রাতিরিক্ত হওয়ায় স্বামী এই দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে।

এলাকাবাসী বেনাপোল পোর্ট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ কামাল হোসেন গৃহবধূ রেশমা বেগম খুনের সত্যতা স্বীকার করেন এবং

ময়নাতদন্তের জন্য লাশটি যশোর সদর ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান।

আরও পড়ুন :

এনএএন টিভি