জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী পালন

“স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন
শিশুদের চোখে সমৃদ্ধির স্বপ্নে রঙ্গিন”

এই প্রতিপাদ্য কে সামনে রেখে ১৭ মার্চ শুক্রবার জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, এম.পি ও বিশেষ অতিথি হিসেবে চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার উপস্থিত ছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি সহিত কেক কাটার মধ্যে দিয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রারম্ভ হয়।

পুলিশ সুপার জানান- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম একটি ইতিহাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির জীবন দর্শন নিয়ে আলোচনা করেন।

জাতির

আমাদের সকলের দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত করা।

লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা বাংলাদেশ পুলিশ বাহিনী কখনো খর্ব হতে দিবে না।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, চাঁদপুর মহোদয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, চাঁদপুর’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এম. রাসেল রহমান || চাঁদপুর প্রতিনিধি

 

আরও পড়ুন :

এনএএন টিভি