পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, কেএমপিতে নতুন কমিশনার

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় পরিসরের রদবদল করা হয়েছে। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার মোট ২২ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের পুলিশ শাখা–১ থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

তথ্যানুযায়ী, খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। তিনি বর্তমান কমিশনার ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারের স্থলাভিষিক্ত হবেন।

অন্য প্রজ্ঞাপনে আরও ২০ কর্মকর্তাকে বদলির তথ্য জানানো হয়েছে। এর মধ্যে রয়েছেন, ৩ জন অতিরিক্ত ডিআইজি, ৫ জন পুলিশ সুপার, ১২ জন অতিরিক্ত পুলিশ সুপার।

নতুন আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুতই তাদের নতুন কর্মস্থলে যোগ দেবেন।