২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস।
এই দিনটিকে সামনে রেখে ইউনেস্কো ঢাকা অফিস, আইইউসিএন এবং দ্য এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগ এবং
সহযোগিতায় শিশুদের কাছে বাঘের গুরুত্ব এবং তাদের প্রিয় বাঘদের ভালো ও নিরাপদ রাখার বার্তা নিয়ে বিশেষ প্রচারণা শুরু করেছে সিসিমপুর।
‘সবার প্রিয় বাঘ, বাঘরা ভালো থাক’- শিরোনামের এ প্রচারণার অংশ হিসেবে শিশুদের জন্য তৈরি করা হয়েছে সচেতনতামূলক মজার একটি ভিডিও।
যেখানে শিশুদের প্রিয় ও মজার চরিত্র সিসিমপুরের হালুমের সঙ্গে অংশ নিয়েছেন জনপ্রিয় তারকা অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
শিশুদের জন্য ভিডিওটিতে তিশা এবং হালুম গল্প-আড্ডা-প্রশ্নে বাঘ সম্পর্কিত নানা বিষয় তুলে ধরেছে। পাশাপাশি প্রকৃতিতে বাঘের গুরুত্ব,
বাঘদের ভালো এবং নিরাপদ রাখা কেন দরকার, সেসব কথা বলা হয়েছে শিশুদের উপযোগী করে।
বিশেষ এই সচেতনতা ও বিনোদনমূলক ভিডিওটি বিশ্ব বাঘ দিবসে সিসিমপুরের ইউটিউব চ্যানেলসহ নানা মাধ্যমে প্রচার করা হবে।
এছাড়াও বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শিশুদের জন্য কুইজের আয়োজন করা হয়েছে সিসিমপুরের ফেসবুক পেজে।
যেখানে সিসিমপুরের বন্ধু হালুম বাঘ সম্পর্কিত মজার মজার সব প্রশ্ন নিয়ে হাজির হচ্ছে শিশুদের সামনে।
আরও পড়ুন :
- একাধিক জন্মসনদ বাতিলে নতুন নিয়ম করলো সরকার
- ফ্রান্সের টি-১০ লিগে আশরাফুলের ঝোড়ো সেঞ্চুরি
- পার হলো ছুরিকাঘাতে শিক্ষার্থী হত্যাকাণ্ডের ১ বছর
- ‘মহানায়ক সম্মাননা’ নিয়ে শ্রাবন্তীকে কটাক্ষ!
- হাজার চিকিৎসকদের ধর্মঘট ইসরায়েলে
- মাটিরাঙ্গায় গুলিবিদ্ধ দুই পাহাড়ি যুবকের মরদেহ উদ্ধার
- ফোনে ডেকে নিয়ে যুবকের হাত-পায়ের রগ কাটল দুর্বৃত্তরা
- ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তি আটক
- একটি ফ্যানে দুইটি ওড়নায় ঝুলছিলো স্বামী-স্ত্রীর মরদেহ
- হজ শেষে দেশে ফিরেছেন ৯৫ হাজার ৪০৯ জন হাজি, মৃত্যু ১১৭
- ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
