ফোনে ডেকে নিয়ে যুবকের হাত-পায়ের রগ কাটল দুর্বৃত্তরা

মাদারীপুরে মোবাইল ফোনে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে মাদারীপুর পৌরসভার বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই যুবকের নাম সবুজ মৃধা (৩০)। তিনি মাদারীপুর নতুন শহরের বাদশা মৃধার ছেলে।

স্বজন ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে জরুরি একটি ফোন পেয়ে তাড়াহুড়ো করে বাসা থেকে বের হন সবুজ মৃধা।

রিকশা যোগে লঞ্চঘাট এলাকায় যাবার পথে পৌরসভার বটতলা এলাকায় এলে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।

তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এসময় সবুজের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে গুরুতর অবস্থায় সবুজকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় রাজধানীর পঙ্গু হাসপাতালে।

আহত সবুজের বাবা বাদশা মৃধা বলেন, ‘যারা আমার ছেলেকে ফোন করে ডেকে নিয়ে কুপিয়েছে আমি তাদের বিচার চাই। এভাবে একটা মানুষকে কোপাতে পারে না। তারা মানুষ নামের পশু।’

আহত সবুজের খালা হেনা বেগম বলেন,

‘মা হারা ছেলেটার ওপর এমন হামলা মেনে নেওয়া যায় না। এই ঘটনার বিচার চাই। কেন ফোন করে ডেকে এভাবে হামলা চালাবে?

ওর অন্যায় থাকলে বলতে পারত, সবাই মিলে সমাধান করতাম। এভাবে সবুজের শরীর থেকে যারা রক্ত ঝরিয়েছে তাদের বিচার চাই।’

মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাওলীন আফরোজ বলেন,

‘ধারণা করা হচ্ছে তাকে ৮-১০ জন একসঙ্গে কুপিয়েছে। তার দুই হাত ও পায়ের ৯০ ভাগ কেটে ফেলেছে। অবস্থা

আরও পড়ুন :

এনএএন টিভি