৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তি আটক

বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া সংলগ্ন এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে।

মঙ্গলবার বিকেলে পরিচালিত অভিযানে আটক রুবেল ফরাজী (২৭) ভোলা সদরের উত্তর-পশ্চিম চরনোয়াবাদ এলাকার বাসিন্দা।

বুধবার বিএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,

গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশের একটি দল নগরীর ১ নম্বর ওয়ার্ডের

পশ্চিম কাউনিয়া খানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে রুবেল ফরাজীকে আটক করে।

পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করে তারা।

এ ঘটনায় আটক রুবেলের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি