বিএনপির শোভাযাত্রায় খাঁচায় বন্দি ‌‘দানব শেখ হাসিনা’

দীর্ঘ দিন পর রাজধানীতে সভাসমাবেশ র‌্যালি করতে পারেনি বিএনপি। হাসিনার দলীয় নিপীড়ন হামলা মামলার জন্যই কার্যত রাজধানীতে বিএনপি নিজেদের মত সভাসমাবেশ করতে পারেনি দলটি।

আজ শুক্রবার (৮ ই নভেম্বর) দুপুর আড়াইটায় বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিতিতে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে অনুষ্ঠিত এই র‍্যালিতে অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে জড়ো হয়েছেন দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মীরা।

শোভাযাত্রা অংশ নিতে নেতাকর্মীরা সেজেছেন নতুন নতুন সাজসজ্জায়। কেউ সেজেছেন বেগম খালেদা জিয়ার সাজে আবর কেউবা জিয়াউর রহমানের সাজে সেজেছেন।

তবে শোভাযাত্রায় সবচেয়ে বেশি নজর কেড়েছে খাঁচাবন্দি শেখ হাসিনার দানবীয় সজ্জা। এই খাঁচা ঘিরে দেখা গেছে বিএনপি নেতাকর্মীসহ উৎসুক জনতার ভিড়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, খাঁচার মধ্যে এক শিশু শেখ হাসিনার সাজে সেজেছেন। তার মুখে প্রতীকী রক্ত, দানবের মতো বড় দাত। চোখে সানগ্লাস এবং মাথায় সিং। দানব শেখা হাসিনার খাঁচা ঘিরে সেলফি তুলছে নেতাকর্মীরা। অনেকে নেতাকর্মী আবার এই দৃশ্য ভিডিও করে রাখছেন।

খাঁচায় লেখা রয়েছে, ‘আমি ভারতের মোদির সঙ্গে হাত মিলিয়ে দেশের স্বার্থ বিক্রি করি’।আমি সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলি।আমি হেলকপ্টার থেকে গুলি করে শিশু ও নারীদের হত্যা করি’। আমি বিশ্বের শ্রেষ্ট দুর্নীতিবাজ।

এনএএন টিভি

Share this news as a Photo Card