তথ্য মন্ত্রীর মানবতায় অনুপ্রাণিত হয়ে মিরপুর বৃদ্ধ-বৃদ্ধাদের আশ্রয় কেন্দ্রে এন এ এন টিভির ব্যবস্থাপানা পরিচালক ।
মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য এই মানবিক দৃষ্টি ভঙ্গীকে ব্রতী করে এনএএন টিভি ও নবান্ন গ্লোবাল লিঃ
নারায়ণগঞ্জসহ দেশের প্রতিটি জেলায় মানবতার সেবায় ও মানব কল্যাণে অসহায়,নিপিড়িত,দুঃস্থ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে দীর্ঘ বছর যাবৎ।
আর এ কার্যক্রমকে গতিশীল রাখতে পদাঙ্ক অনুসরন করেছে তাদের,
যারা মানবতার ও মানব সেবায় দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে জায়গা করে নিয়েছেন অসহায় মানুষের হৃদয়ে।
তেমনি চলতি সপ্তাহে ঢাকার মিরপুর দক্ষিন পাইকপাড়া এলাকায়
অভিভাবকহীন অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধাদের আশ্রয় কেন্দ্র চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার ফাউন্ডেশন পরিদর্শন করেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. হাসান মাহমুদ এবং অভিভাবকহীন অসহায় মানুষদের উপহার এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
মাননীয় তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ এর মানবতার কল্যাণে অনুপ্রাণিত হয়ে
এন এ এন টিভি ও নবান্ন গ্লোবাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সাবিহা মুবাশশির নিলয় আজ বুধবার দুপুরে মিরপুরের এই আশ্রয় কেন্দ্রটি পরিদর্শন করেন
এবং চারটি ভবনে প্রতিষ্ঠিত এই আশ্রয় কেন্দ্রটির পুরুষ,মহিলা এবং শিশুদের প্রতিটি কক্ষ ঘুরে ঘুরে দেখেন এবং তাদের চিকিৎসা ও শারিরীক অবস্থার খোঁজ খবর নেন।
এ সময় সাবিহা মুবাশশির নিলয় তাদের পাশে বসে বেশ কিছু সময় কাটান।
আশ্রয় কেন্দ্রের সার্বিক অবস্থা দেখে,বিশেষ করে বৃদ্ধ বয়সে সন্তানহীন বাবা মাকে দেখে আবেগ আপ্লুত হয়ে পরেন।
তাদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
ভবিষ্যতে যে কোন পরিস্থিতিতে চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার ফাউন্ডেশন এর পাশে থাকার আশ্বাস প্রদান করেন এন এ এন টিভি ও নবান্ন গ্লোবাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সাবিহা মুবাশশির নিলয়।

Comments are closed.