যুক্তরাষ্ট্রের জয়ের দুই বাড়ির সন্ধান, জব্দের উদ্যোগ দুদকের

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় দুইটি বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাড়ি দুটির মূল্য বাংলাদেশি টাকায় ৫৩ কোটি টাকার বেশি। এগুলো ২০২৪ সালের ৬ জুলাই ও ২০১৪ সালের ৫ মে কেনা হয়েছিল।

দুদক সূত্রে জানা গেছে, বাংলাদেশের আয়কর নথিতে শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয় এসব বাড়ির তথ্য দেননি। বাড়ি দুটির সন্ধান পাওয়ার পর যাচাই-বাছাই শেষে তা জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে

নাম প্রকাশ না করার শর্তে দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, সজীব ওয়াজেদ জয়ের মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার দুইটি বাড়ির সন্ধান পাওয়ার পর যাচাই-বাছাই শেষে তা জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে। দুদকের অনুসন্ধান দল ঠিকানাসহ সুনির্দিষ্ট তথ্য কমিশনে দাখিল করার পর কমিশন থেকে অনুমোদন দেওয়া হয়েছে। যা ২৪ জুলাই বাংলাদেশের আদালতে দাখিল করা হতে পারে। আদালত আদেশ দেওয়ার পর আইনি প্রক্রিয়া অনুসরণ করে যুক্তরাষ্ট্রের আদালতে পৌঁছানো হবে। যার ভিত্তিতে যুক্তরাষ্ট্র সরকার জব্দ করতে পারে।

 

এনএএন টিভি