গত বছরের শেষ দিকে ‘বেক্কল বউ’ নাটকের মধ্যদিয়ে আলোচনায় আসেন অভিনেত্রী মানসী প্রকৃতি। ওই নাটকের নির্মাতা আদিবাসী মিজানকে ভালোবাসে বিয়ে করেন তিনি। কিন্তু সেই সংসার জীবন যে ভালো যাচ্ছে না, তা অনেকটাই স্পষ্ট।
গত মার্চ মাসে পরিচালক স্বামীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে পুলিশে দেন প্রকৃতি। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে স্বামী আদিবাসী মিজানের বিরুদ্ধে পুনরায় নানা অভিযোগ তুললেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে একটি পোস্টে তিনি লেখেন, ‘কোনো মদখোর ভালো স্বামী তো দূরের কথা। সে বাচ্চার বাবা হওয়ারও যোগ্যতা রাখে না । একজন প্রেগনেন্ট বউকে ঘরে একা রেখে ভোর পর্যন্ত বারে গিয়ে মদ খাওয়া। ছি….ভালোবেসে বিশ্বাস করে নতুন করে শুরু করছিলাম।’
তিনি আরও লেখেন, ‘ভেবেছিলাম ভালো হয়ে যাবে সে। কিন্তু কুত্তার লেজ তো কখনো সোজা হয় না। এই কথাটাই আবারও প্রমাণ করলি তুই। আল্লাহ, তুমি এর বিচার অবশ্যই করো।

মানসী ফেসবুকে আরেক পস্টে লেখেন, ‘আমি মেনে নিলাম আমি খারাপ। একটা বে**ও দিনশেষে একটা ভালো সংসার, ভালো স্বামী পেলে ভালো হয়ে যায়। আমি দিনশেষে সম্মান নিয়ে শান্তিমতো সংসারটা করতে চাইছিলাম। আমার মন বা শরীরের অবস্থা কোনোটাই ভালো না। আমার বা আমার বাবুর যদি কিছু হয়, তার পুরো দায়ভার আমি আদিবাসী মিজান আমার হাসব্যান্ডকে দিয়ে যাচ্ছি।
এই প্রেক্ষিতে নির্মাতা মিজান মানসীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। তিনি লেখেন, ‘ওকে, আমি তোমাকে ডিভোর্স দেব। অনেক বেড়ে গেছ। তুমি একটা মিথ্যুক।
মানসী প্রকৃতি ও আদিবাসী মিজানের সাংসারিক কলহ চরম পর্যায়ে। এরই এক পর্যায়ে অভিনেতা রওনক হাসান তাদের দুজনকে ব্যক্তিগতভাবে সমস্যা সমাধানের আহ্বান জানান। রওনক বলেন, ‘দোহাই লাগে তোমাদের কাছে, সংসারে সমস্যা থাকবেই। সমস্যাহীন মানুষ হয় না। পারিবারিক বিষয় পারিবারিক বা বন্ধুদের মাধ্যমে সমাধান করো। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নাও। বাজারে না ।ফেসবুক একটা বাজার। দোহাই লাগে, কামনা করি তোমাদের সমস্যা সমাধান হয়ে যাবে।’
