রানা প্লাজার সোহেল রানার জামিন

২০১৪ সালে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় ভবন মালিক রানা ও কারখানা মালিকদের বিরুদ্ধে করা মামলায় সোহেল রানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

জামিন পেলেন সোহেল রানা, আটকের ১০ বছর পর এর মধ্য দিয়ে তার মুক্তির পথ খুলছে।

২০১৩ সালে এই সোহেল রানার মালিকানাধীন ভবন রানা প্লাজা ধসে হাজারো পোশাক শ্রমিকের মৃত্যু সারাবিশ্বে আলোড়ন তুলছিল।

ভবন ধসের পাঁচ দিন পর রানা গ্রেপ্তার হয়েছিলেন। এত শ্রমিকের মৃত্যুর ঘটনায় তার বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা হয়েছিল। আরও কয়েকটি মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছিল তাকে।

হত্যা মামলাটিতে বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নুরউদ্দিনের বেঞ্চ প্রধান আসামি রানাকে জামিন দেয়।

আদেশের পর আসামিপক্ষের আইনজীবী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “এই জামিনের ফলে রানার মুক্তিতে আর বাধা নেই।”

রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে গত বছর ১ মার্চ রুল জারি করেছিল হাই কোর্ট। সেই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে সোহেল রানাকে জামিনের আদেশ দিল আদালত।

ভবন ধসের ১০ বছর পূর্তির ২০ দিন আগে রানার জামিনের এই আদেশ হল।

Share this news as a Photo Card