সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ বছর পূর্তি উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ভাষণ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে সম্প্রচার করা হবে।
উল্লেখ্য, আওয়ামী লীগ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর সাধারণ নির্বাচনে জয় লাভ করার পর ২০১৯ সালের ৭ জানুয়ারি শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন।

Share this news as a Photo Card