সুশাসনের জন্য নাগরিক সুজন নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে নগরীর বালুর মাঠ এলাকায় অবস্থিত রূপসী বাংলা কনভেনশন হলে জাতীয় সনদ নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ এর আয়োজন করা হয়।
গতকাল ৫ জুলাই শনিবার সকাল সাড়ে ৯ টায় সূর্য জেলা সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সুজন নারায়ণগঞ্জ জেলার সহ-সম্পাদক আশরাফুল হক আশু।
আয়োজিত নাগরিক সংলাপ অনুষ্ঠানেঅনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত থেকে নাগরিক সংলাপের মূল প্রতিপাদ্য বিষয় এবং প্রয়োজনীয়তা সম্পর্কে প্রাক ধারণা প্রদান করেন সুজন কেন্দ্রীয় কমিটির সম্পাদক ও রাষ্ট্রের নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. বদিউল আলম মজুমদার | সম্মাণিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সাহা, সমন্বয়কারী জিল্লুর রহমান, বিশিষ্ট লেখক ও প্রাবন্ধিক রফিউর রাব্বি, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুদ্দিন আহমদ, নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা,সুজন মুন্সীগঞ্জ জেলা সভাপতি ডাক্তার জাহাঙ্গীর আলম প্রমুখ |
এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন থেকে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নাগরিক সংলাপে অংশ নেন | যাদের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি আফজাল হোসেন পন্টি, সুজন নরসিংদী জেলা সভাপতি মোঃ মকবুল হোসেনের সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান আড়াইহাজার সুজনের সভাপতি মোঃ মনিরুজ্জামান রুপগঞ্জ সুজনের সভাপতি লাকি মনির, নারায়ণগঞ্জ মহিলা পরিষদের সভানেত্রী রিনা আক্তার, গজারিয়া উপজেলা সুজনের সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম, সংস্কৃতি কর্মী মনিরুল ইসলাম মিন্টু সহ নাগরিক প্রতিনিধিবৃন্দ | আলোচকগণ বিভিন্ন বিষয়ে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন এবং জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা যেসব প্রস্তাবনা সুজন কর্তৃক নির্ধারণ করা হয়েছে শেষের উপরে ব্যাপক মতামত প্রদান করে | এ সময়ে আয়োজিত সংগঠন সুজন জেলার সহ-সভাপতি সংবাদ ও মানবাধিকার কর্মী এম আর হায়দার রানা, সাধারণ সম্পাদক রাসেল আদিত্য, জেলা কমিটির অন্যতম কর্মকর্তা ফাহাদ হোসেন, শারমিন ইয়াসমিন, রাজলক্ষ্মী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন |

One Reply to “সুজন নারায়ণগঞ্জ জেলার আয়োজনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত”
Comments are closed.