সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে দেশে ফিরেছেন আরও ২৩৯ জন বাংলাদেশি প্রবাসী।
শুক্রবার (১২ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৯টা নাগাদ তারা দেশে ফেরেন।
দেশে ফেরত আসা এসব বাংলাদেশিকে প্রথমে সুদানের রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদানে নিয়ে আসা হয়।
পরে সেখান থেকে তাদের জেদ্দা অভিমূখী জাহাজে সেখানে পাঠানো হয়।
সেখানে, বাংলাদেশ দূতাবাস তাদের খাওয়া-দাওয়া আশ্রয়ের ব্যবস্থা করে।
বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জাতিসংঘ অভিবাসন সংস্থা (আইওএম) থেকে তাদের স্বাগত জানানো হয়।
এ নিয়ে ৫ দফায় মোট ৫৫৫ জন সুদান প্রবাসী বাংলাদেশি দেশে ফিরল।
এর আগে, গত ৮ মে ১ম ধাপে ১৩৬ জন এবং গতকাল বৃহস্পতিবার তিন ধাপে সুদান থেকে ১৮০ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়।
প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল থেকে সুদানে সামরিক ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়।
এ ঘটনায় হামলার শিকার হয় সেদেশে বাংলাদেশের দূতাবাসও।
এছাড়া বহু হতাহতের ঘটনা ঘটে। সুদানে অন্তত দেড় হাজার বাংলাদেশি বসবাস করেন।
যাদের সবাইকেই ধাপে-ধাপে ফিরিয়ে আনা হবে বলে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছ।
আরও পড়ুন :
- বরিশালের কীর্তনখোলায় তেলবাহী জাহাজে আগুন
- পিয়াজের উৎপাদন বাড়াতে প্রণোদনা দেবে সরকার
- বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে ছেলে
- স্ত্রীকে ইভ টিজিংয়ে বাধা দেওয়ায় প্রাণ গেলো স্বামীর
- ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় বাগেরহাটে প্রস্তুত ৪৪৬ আশ্রয়কেন্দ্র
- নারায়ণগঞ্জে জয়গোবিন্দ স্কুলে সহপাঠির ঘুষিতে দৃষ্টি হারাতে বসেছে দ্রুব
- ছোট ভূখণ্ডে বিশাল জনগোষ্ঠী সামাল দিচ্ছি: প্রধানমন্ত্রী
- চাঁপাইনবাবগঞ্জ থেকে এবারও চলবে ম্যাংগো স্পেশাল ট্রেন
- সাংবাদিক আব্দুস সালাম মিন্টুকে মিথ্যা মামলার হুমকী প্রাদন
- আম কুড়াতে গিয়ে ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-নিউজিল্যান্ড!
- দেহব্যবসার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী গ্রেপ্তার
- ফতুল্লায় বুড়িগঙ্গা থেকে শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার
- টাকা কেন্দ্র করে যুবককে হত্যা; বাবা-ছেলের যাবজ্জীবন

Comments are closed.