পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে পরীক্ষামূলক ট্রেন ছাড়া হয়।
এই ট্রেনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যাত্রী হয়েছেন।
ট্রেনটি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার পথ পাড়ি দেবে।
বৃহস্পতিবার রাজধানীর কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশনে পরীক্ষামূলক ট্রেনে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন,
পদ্মা সেতু দিয়ে রেল চলাচলের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রা সহজ হবে। রেলের নতুন এই রুট চালুর সুফল সারা দেশের মানুষ পাবেন।
এর পর সকাল ১০টা ৭ মিনিটে কমলাপুরের ঢাকা রেলওয়ে স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে ভাঙ্গা রেলওয়ে স্টেশন অভিমুখে যাত্রা শুরু করে।
তিনি বলেন,
এ রেললাইন উদ্বোধনের ফলে রেল যোগাযোগব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন হবে।
দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রা সহজ হবে। এর সুফল সারা দেশের মানুষ পাবেন।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সঙ্গে পরীক্ষামূলক ট্রেনযাত্রায় আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীম,
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রমুখ।
আরও পড়ুন :
- রূপগঞ্জে স্পিনিং মিলে তুলার গোডাউনে আগুন
- দুই মন্ত্রীকে দুপুরের ভাত খাওয়ালেন ডিবি প্রধান হারুন
- ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু
- বিকালে ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
- হিমাগার ও মজুতদার সিন্ডিকেটের দৌরাত্ম্যে আলুর বাজারে অস্থিরতা
- সরকার এবার ‘ভুয়া’ নির্বাচন করতে পারবে না : রিজভী
- সুপার ফোরে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের বাংলাদেশ
- চট্টগ্রামে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু
- আজ সমুচা খাওয়ার দিন
- সরকার এবার ‘ভুয়া’ নির্বাচন করতে পারবে না : রিজভী
- গোপালঞ্জে ২৫ দিনব্যাপী কম্পিউটার ও গবাদি পশুপালন প্রশিক্ষণের উদ্বোধন
- জিয়াউর রহমানের আমলেই রোহিঙ্গা সংকটের শুরু : ওবায়দুল কাদের

Comments are closed.