চুয়াডাঙ্গায় শিশুকে পেটানোর মামলায় শিক্ষক গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় আলমডাঙ্গায় হোমওয়ার্ক না করায় ৭ বছর বয়সী এক শিশুকে পেটানোর ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার।

বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে চুয়াডাঙ্গায়  শিশুটির বড় ভাই হাফিজ উদ্দীন বাদি হয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন।

রাতেই পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শিক্ষক সজিবকে গ্রেপ্তার করেছে।

এর আগে গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) হোমওয়ার্ক না করায় উপজেলার চরযাদবপুর গ্রামের

দারুল আকরাম নূরানি মাদরাসার শিক্ষক সজিবের বিরুদ্ধে আফান রহমান ফারহান নামের ৭ বছর বয়সী এক শিশুকে নির্মমভাবে পিটিয়ে জখমের অভিযোগ উঠে।

আহত শিশুকে স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে চিকিৎসা শেষে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শিশুর বড় ভাই হাফিজ। গতকাল রাতে মামলা হলে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, গতকাল বুধবার রাতে শিশুর বড় ভাই বাদি হয়ে একটি মামলা করেছেন। এরপরই পুলিশ অভিযান চালিয়ে শিক্ষক সজিবকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি