হজযাত্রীদের বায়োমেট্রিক (আঙুলের ছাপ) ভিসার আবেদনের সময় আগামী ১০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল রবিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ধর্ম মন্ত্রণালয়।
এতে জানানো হয়েছে, আগামী ৫ মে থেকে হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু করবে সৌদি দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘হজযাত্রীদের সুবিধার্থে বায়োমেট্রিক ভিসার কার্যক্রম ও সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট রাজধানীর আশকোনার হজ অফিসে জমা দেওয়ার সময়সীমা আগামী ১০ মে পর্যন্ত বাড়ানো হলো। আগামী ৫ মে থেকে সৌদি দূতাবাস হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে। এমতাবস্থায়, বায়োমেট্রিক ভিসা আবেদন কার্যক্রম শেষ করে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট হজ অফিসে জমা দেওয়ার অনুরোধ জানানো হলো।’
হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন গত ১৬ এপ্রিল থেকে শুরু হয়। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ৩০ এপ্রিল।
আরও পড়ুন:
- বাল্যবিবাহের তালিকায় এশিয়ায় শীর্ষস্থানে বাংলাদেশ
- এশিয়া কাপের পরিবর্তে পাঁচ জাতির টুর্নামেন্ট হতে পারে
- ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ
- বাবাকে মারধরের প্রতিবাদ করায় কলেজছাত্রকে খুন
- ৮০ জন গার্লফ্রেন্ড প্রসঙ্গে যা বললেন নাসির
- চট্টগ্রাম তুলাতলী বস্তিতে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে ৬ ইউনিট
- সুদানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংঘর্ষ চলমান
- প্রেমের সম্পর্কে ধোঁকা; গার্মেন্টসকর্মীর আত্নহত্যা
- প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে লাশ হলেন কলেজছাত্র
- দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫ ঘণ্টা পর লঞ্চ চলাচল শুরু
- ট্র্যান্সপোর্টেশন সিস্টেম লিমিটেডের মধ্যে ব্যবসায়ীক চুক্তি
- বলিউডে ক্রমে জাঁকিয়ে বসছেন অভিনেত্রী রাধিকা মদন
- বাসচাপায় স্কুলছাত্রীসহ অটোরিকশার ৪ যাত্রী নিহত
