চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ৪৮ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করেনি। গত বছর এ সংখ্যাটি ছিল ৫০টি।
সেই হিসেবে গত বছরের তুলনায় এবার কোনো শিক্ষার্থী পাশ করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে দুটি।
এ ছাড়া এবার শতভাগ পাশ করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজার ৩৫৪, যা গতবার ছিল দুই হাজার ৯৭৫টি।
সেই তুলনায় শতভাগ পাশ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৬২১টি।
শুক্রবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমানের বিস্তারিত ফল তুলে ধরার সময় এই তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী,
মাদ্রাসা ও কারিগরি বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান,
আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকারসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা।
চলতি বছর এসএসসি ও সমান পরীক্ষায় গড় পাশের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ।
গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ।
গত বছরের তুলনায় এবার পাশের হার কমেছে ৭ দশমিক ০৫ শতাংশ।
আরও পড়ুন :
- চলতি বছরে এসএসসি তে সর্বোচ্চ পাস বরিশাল বোর্ডে,সর্বনিম্ন মাদ্রাসায়
- পিঠে চিকিৎসা কোনো সিদ্ধান্ত নিতে পারেননি তামিম ইকবাল
- জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার শিক্ষার্থী
- নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরুর চার ঘণ্টা আগেই বিপুল নেতা–কর্মী
- নরসিংদীতে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র্যালি, ও পোনা মাছ অবমুক্ত করণ
- গাজীপুরের শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি
- নরসিংদীতে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র্যালি, ও পোনা মাছ অবমুক্ত করণ
- শেষ নিশ্বাস ত্যাগ করল পপ তারকা সিনিয়াড
- শর্ত মেনে সমাবেশ করতে পারবে আওয়ামী লীগ-বিএনপি
- ফরিদপুরে ডেঙ্গু জ্বরে অন্তঃসত্ত্বা নারীর প্রাণহানি
- ইউজারদের জন্য চালু হলো অ্যান্ড্রয়েডে চ্যাটজিপিটি অ্যাপ
- ‘হিরো আলমকে নিয়ে বিবৃতি কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ’
