সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে।
তিনি বলেন, এই সরকার কোন পদ্ধতিতে ক্ষমতা ছাড়বে, সেটা এখনই স্পষ্ট করা জরুরি। সরকার যত দিন ক্ষমতায় থাকবে, সংকট ততই গভীর হবে।
একই অনুষ্ঠানে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, “সংস্কারের নামে সময়ক্ষেপণ করে সরকার নির্বাচন পিছিয়ে দিচ্ছে। নির্বাচন অক্টোবরে হওয়া উচিত।” তিনি মনে করেন, পিআর পদ্ধতি ভালো হলেও বর্তমানে তা সময়োপযোগী নয় ।
অন্তর্বর্তী সরকারের দীর্ঘায়িত ক্ষমতায় থাকা এবং নির্বাচনের তারিখ ঘোষণায় বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বক্তারা দ্রুত নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের তাগিদ দিয়েছে ।
