আড়াই ঘণ্টায় পশ্চিমাঞ্চলের সাড়ে ১২ হাজার টিকিট বিক্রি

ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ সকাল ৮টা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এসময় বিক্রি শুরু হয় পশ্চিমাঞ্চলের টিকিট। সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত পশ্চিমাঞ্চলের ১২ হাজার ৬০০ টিকিটবিক্রি হয়েছে।

রবিবার (২৪ মার্চ) সকাল ১০টা ৪৫ মিনিটে এক ব্রিফিংয়ে এ কথা জানান ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।

তিনি বলেন, পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়

প্রসঙ্গত, আগামী ১১ এপ্রিল ঈদ হবে ধরে নিয়ে এবারের ঈদযাত্রার সূচি সাজিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সে অনুযায়ী রবিবার টিকিট বিক্রি হচ্ছে ৩ এপ্রিল ট্রেন যাত্রার। টিকিট বিক্রি চলবে ৩০ মার্চ পর্যন্ত, সেদিন বিক্রি হবে ৯ এপ্রিলের টিকিট।

এনএএন টিভি

Share this news as a Photo Card