মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজুল আলম খান চিরবিদায় নিলেন

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান আর নেই।

শুক্রবার (০৯ জুন) বেলা আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তাঁর মৃত্যু হয় (ইন্না…..উন)।

সিরাজুল আলম খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়,

‘অসুস্থ সিরাজুল আলম খানকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে ১ জুন আইসিইউতে রাখা হয়। পরে অবস্থার অবনতি হলে গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে লাইফ সাপোর্টে দেওয়া হয়।’

উল্লেখ্য, সিরাজুল আলম খানের জন্ম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামে, ১৯৪১ সালের ৬ জানুয়ারি।

তাঁর বাবা খোরশেদ আলম খান ছিলেন স্কুল পরিদর্শক। মা সৈয়দা জাকিয়া খাতুন, গৃহিণী। ছয় ভাই ও তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

১৯৬১ সালে ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক হন সিরাজুল আলম খান। ১৯৬৩ সালে তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭২ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠিত হয় তাঁর উদ্যোগেই।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card