অবশেষে বহুল কাঙ্খিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ উড়াল পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর মধ্য দিয়ে আজ প্রথম ফেজের দুয়ার খুলে গেল। ফলে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত আসতে সময় লাগতে পারে ১০-১২ মিনিট।
ইতোমধ্যে এ সড়কের টোল নির্ধারণের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সেতু বিভাগ।
এ টোল শুধুমাত্র প্রথম ফেজের জন্য প্রযোজ্য হবে। এ অংশ ব্যবহারের জন্য যানবাহনগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে টোল দিতে হবে।
সর্বনিম্ন টোল ৮০ টাকা এবং সর্বোচ্চ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
জানা যায়, চার শ্রেণির যানবাহনের মধ্যে কার, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল,
মাইক্রোবাস (১৬ সিটের কম) এবং হালকা ট্রাকের (তিন টনের কম) টোল ফি নির্ধারণ করা হয়েছে ৮০ টাকা।
সবধরনের বাসের (১৬ সিট বা এর বেশি) ক্ষেত্রে ১৬০ টাকা টোল ফি নির্ধারণ করা হয়েছে।
মাঝারি ধরনের ট্রাকের (ছয় চাকা পর্যন্ত) টোল ফি নির্ধারণ করা হয়েছে ৩২০ টাকা
এবং বড় ট্রাকের (ছয় চাকার বেশি) ক্ষেত্রে ৪০০ টাকা টোল ফি নির্ধারণ করা হয়েছে। এ টাকার মধ্যে ভ্যাটও অন্তর্ভুক্ত করা আছে।
শনিবার নির্ধারিত কিছু গাড়ি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ পাবে।
রোববার (৩ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সবধরনের যানবাহনের জন্য এটি খুলে দেওয়া হবে। তবে, মোটরসাইকেল, সাইকেল এবং থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না।
২০১১ সালের জুন মাসে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
এর মধ্যে নকশা বদল, ভূমি অধিগ্রহণে জটিলতা, অর্থের সংস্থানসহ নানা জটিলতায় নির্মাণকাজ পাঁচবার পেছায়।
তবে, পুরো প্রকল্পের কাজ ২০২৪ সালের জুনে শেষ হবে।
আরও পড়ুন :
- কাল বসছে সংসদের ২৪তম অধিবেশন, চলাচলে যেসব নিষেধাজ্ঞা মানতে হবে
- বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার
- ফরিদগঞ্জে মাকে হত্যায় ছেলের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা
- মানিকগঞ্জ ও দৌলতপুর থেকে পৃথক ঘটনায় তিন জনের মরদেহ উদ্ধা
- দক্ষিণ আফ্রিকা সফর ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
- স্ত্রীর দায়ের করা মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে
- নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে থাকতে হবে: শিক্ষামন্ত্রী
- অনলাইন থেকে তারেক রহমানের বক্তব্য অপসারণের কাজ শুরু করেছে বিটিআরসি

Comments are closed.