দুই দিনের সফরে ঢাকায় আসছেন রোসাটম ডিজি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করতে আজ ঢাকায় আসছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের মহাপরিচালক (ডিজি) আলেক্সিই লিখাচেভ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকায় রা‌শিয়ান হাউসের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি জানান, ২৬ ফেব্রুয়া‌রি রোসাটমের ডিজি বাংলা‌দেশ সফরে আসবেন। তার এ সফর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চলমান কা‌জের অগ্রগতি হ‌বে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জা‌নি‌য়ে‌ছেন, দুই দি‌নের সফরে বুধবার ঢাকায় আসছেন রোসাটমের ডিজি আলেক্সিই লিখাচেভ। সফরকালে তি‌নি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের স‌ঙ্গে সাক্ষাৎ কর‌বেন। পাশাপা‌শি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের স‌ঙ্গে বৈঠক কর‌বেন।

বৃহস্প‌তিবার (২৭ ফেব্রুয়ারি) আলেক্সিই লিখাচেভের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করার কথা রয়েছে।

এর আগে ২০২৩ সা‌লের জুলাই‌য়ে বাংলা‌দেশ সফর ক‌রে‌ছি‌লেন রোসাটমের ডিজি।

এনএএন টিভি