শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে মোটরসাইকেল ও যাত্রী পরিবহন শুরু হয়েছে।
ফেরিতে ঈদযাত্রার প্রথমদিনেই মোটরসাইকেল আরোহীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৬টা ৫০ মিনিটে মুন্সিগঞ্জের শিমুলিয়া ৪ নম্বর ফেরিঘাট থেকে দেড় শ’র বেশি মোটরসাইকেল নিয়ে প্রথম ফেরি ‘কলমিলতা’ শরীয়তপুরের মাঝিকান্দির উদ্দেশ্যে ছেড়ে যায়।
শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন বলেন,
পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকায় আজ থেকে শিমুলিয়া-মাঝিকান্দি রুটে মোটরসাইকেল পারাপার করা হবে।
প্রাথমিকভাবে দু’টি ফেরিতে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে।
তবে চাপ বাড়লে ফেরির সংখ্যা বাড়ানো হবে।
শিমুলিয়ায় মোট চারটি ফেরিঘাটের মধ্যে মোটরসাইকেল পারাপারে ভিআইপি ফেরিঘাট (৪ নম্বর) ব্যবহার করা হচ্ছে।
প্রতি তিন ঘণ্টা পরপর শিমুলিয়াঘাট থেকে শরীয়তপুরের মাঝিকান্দির উদ্দেশ্যে ফেরি ছেড়ে যাবে।
ঈদ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরিতে মোটরসাইকেল পারাপার চলবে।
তিনি জানান, মোটরসাইকেল পারাপারে ১৫০ টাকা এবং যাত্রী পারাপারে ৩০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে।
আরও পড়ুন:
- ঈদ চেক ক্লিয়ারিংয়ে নতুন সময়সূচি
- ঈদের আগে শেষ কর্মদিবস আজ
- নারায়ণগঞ্জ এ ভেজাল প্রতিরোধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
- পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জনালেন নকলার মেয়র
- সংসদ নির্বাচন কে কেন্দ্র করে আওয়ামীলীগ প্রস্তুতি নিচ্ছে
- ইসদাইর বাজারে শ্রমজীবী সংগঠনের ঈদ খাদ্য বিতরণ
- নকলা উপজেলা আওয়ামীলীগ এ মুজিবনগর দিবস পালিত
- রাসায়নিক দিয়ে পাকানো ৮ হাজার কেজি আম জব্দ
- ‘স্কেটিং সু’ না পেয়ে কিশোরের আত্নহত্যা
- রূপগঞ্জে দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা

Comments are closed.