পবিত্র ঈদুল আজহার আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ সোমবার। কর্মদিবস শেষ করে মোট ৫ দিন ছুটিতে যাবে তারা।
এর মধ্যে, অন্যান্য পেশার মানুষের ঈদের ছুটি শুরু হলেও মূলত আজ অফিস শেষে ছুটি মিলবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।
অফিস শেষে বাড়ি ফিরতে শুরু করবেন অনেকে। ঈদের পর আগামী ২ জুলাই (রবিবার) খোলা হবে সরকারি অফিস।
২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী,
‘আগামী ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আজহার নির্ধারিত সরকারি ছুটি ছিল। তবে এই ছুটি ২৭ জুন থেকে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা।’
‘এর ফলে, আগামী ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত থাকবে ঈদের ছুটি।’
‘পরদিন ১ জুলাই (শনিবার) থাকবে সাপ্তাহিক ছুটি। সে হিসেবে মোট ৫ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা।’
গত ১৯ জুন মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বিষয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন,
‘মানুষ ঈদুল আজহা যাতে সুষ্ঠুভাবে উদযাপন করতে পারে সে জন্য প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ছুটির অনুমোদন দেন।’
আরও পড়ুন:
- সারাদেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা
- জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন পুতিন
- তবে কি বিয়ে করছেন বিজয়-রাশমিকা!
- ঈদের কেনাকাটা করা হলো না পিতা-পুত্রের
- শাটল ট্রেনের ধাক্কায় নানি-নাতির মর্মান্তিক মৃত্যু
- ঈদে দুই চ্যানেলে গান শোনাবেন মাহফুজুর রহমান
- ক্যানসারের সঙ্গে দীর্ঘদিনের লড়াইয়ে হার মানলেন তাপস!
- মায়ের সামনে বাবার গলা টিপে হত্যা করলো পুলিশ কনস্টেবল
- অস্বস্তিতে ক্রেতারা ঈদের আগে আরেক দফায় সবজির দাম বৃদ্ধি
