সহিংসতার ঘটনায় আটক এইচএসসি শিক্ষার্থীদের জামিন করবে সরকার

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আটক শিক্ষার্থীদের মধ্যে কেউ যদি এইচএসসি পরীক্ষার্থী হয় তাহলে তার জামিনে সহায়তা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১লা আগস্ট) দিবাগত রাতে পাঠানো মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকদের কেউ যদি এইচএসসি পরীক্ষার্থী হয় তাহলে জামিনে সহায়তা করা হবে। এক্ষেত্রে পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করতে হবে। জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা প্রদান করবে।

এছাড়া, আটক যেসব ছাত্রদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা প্রদান করবে।

এনএএন টিভি