সিলেট ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু

সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে।

ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।

সকাল থেকেই উৎসবের আমেজে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা।

প্রতিটি ভোট কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে অধিক দেখা গেছে নারী ভোটারদের উপস্থিতি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে উপজেলার অলংকারি, রামপাশা, দেওকলস, দৌলতপুর ও বিশ্বনাথ সদর ইউনিয়নে।

নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী-লীগ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২ জন প্রার্থী।

আর ইউনিয়ন পরিষদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩২ জন প্রার্থী।

এদিকে ইউনিয়নগুলোর ৪৫টি ভোটে কেন্দ্রের মধ্যে ১২টি অতি ঝুঁকিপূর্ণ হিসেবে সনাক্ত করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ৪৫টি কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ সনাক্ত করা হয়েছে।

কেন্দ্র গুলো হলো বড় খুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল-মুছিম স্কুল এন্ড কলেজ,

আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরাতন ভবন,

নওধার সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়,

দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়,

পূর্ব শ্বাসরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বিশ্বানাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও জমির আহমদ বহুমূখি উচ্চ বিদ্যালয়।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান জানান,

আইন শৃঙ্খলা রক্ষা ও ভোটের পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ,

আনসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব ও বিজিবির স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত রয়েছে।

আরও পড়ুন :

 

এনএএন টিভি