স্বাস্থ্য পরীক্ষা করতে রবিবার লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল রবিবার দুবাই হয়ে লন্ডন যাবেন। কাল রবিবার রাত ১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে-৫৮৫) রাষ্ট্রপ্রধান দুবাইয়ের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

স্বাস্থ্য পরীক্ষা শেষে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ১৩ মার্চ লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

এ সফরে রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা এবং সংশ্লিষ্ট সচিবগণ তার সঙ্গে থাকবেন।

এনএএন টিভি

Share this news as a Photo Card