আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ ।
নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৪ জন ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানা যায়।
ভোটের আগে দুই দিন, ভোটের দিন ও ভোটের পরের দুদিন- এই পাঁচ দিনের জন্য তাদের নিয়োগ করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৮৬ তে উল্লিখিত বিধি ৭২, বিধি ৭৪,
বিধি ৭৫, বিধি ৭৬, বিধি ৭৭ এর উপবিধি (১) ও বিধি ৭৮ এর অধীন নির্বাচনি অপরাধসমূহ দি কোড অব ক্রিমিনাল প্রসিডিউর,
১৮৯৮ এর সেকশন ১৯০ এর সাবসেকশন ১-এর অধীনে আমলে নেওয়া ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের নিমিত্তে
প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতাসম্পন্ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আবশ্যক।
এ জন্য সিলেট সিটিতে ১৪ ও রাজশাহী সিটিতে ১০ জনসহ মোট ২৪ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ২৩ মে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ২৫ মে। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ সময় ছিল ২৬ থেকে ২৮ মে।
এ ছাড়া আপিল নিষ্পত্তি হয়েছে ২৯ থেকে ৩১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ১ জুন।
প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে ২ জুন। নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২১ জুন।
আরও পড়ুন :
- বাগেরহাটে বসতঘরে আগুন; একই পরিবারের দগ্ধ ৪
- ডিএমপি রাজধানীরতে মাদক বিরোধী অভিযানে ৫৫ জনকে গ্রেফতার
- তিন দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- গাজীপুরে ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার
- বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ সিসিইউতে ভর্তি
- ওসমানী হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে যান শাবিপ্রবি উপাচার্য
- সাংবাদিক নাদিম হত্যার বিচার চাই – আশরাফী
- এক যুবকের আত্মহত্যার দৃশ্য ধরা পড়ল সিসি ক্যামেরায়
