আওয়ামী লীগ তামাশার নির্বাচন করছে—বিএনপির বক্তব্যের জবাব দিলেন আইনমন্ত্রী

আওয়ামী লীগ তামাশার নির্বাচন করছে বিএনপির এমন মন্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির বক্তব্যটাই তামাশার। 

কারণ জনগণ এই নির্বাচনকে মেনে নিয়েছে এবং এই নির্বাচনে জনগণ অংশগ্রহণও করবে, যা জনগণের কার্যকলাপে বোঝা যায়।

বুধবার সকালে মন্ত্রী নিজ নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের আখাউড়ায় রেলওয়ে জংশন স্টেশনে এক কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

বিএনপিপন্থি আইনজীবীরা আদালত বর্জনের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন,

বিএনপিপন্থি আইনজীবীরা আদালত যে বর্জন করেছে, এটা নিছক রাজনৈতিক স্ট্যান্টবাজি; এর কোনো মর্মার্থ নেই।

তিনি বলেন, আদালত আদালতের কাজ করে যাচ্ছেন। আদালত তার বিচারকার্যে মনোনিবেশ করছেন,

তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে টেনে আনা বিএনপির ভুল এবং অন্যায়।

এর আগে আইনমন্ত্রী আনিসুল হক আন্তঃনগর মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনযোগে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী,

সাধারণ সম্পাদক মেয়র তাকজিল খলিফা কাজলসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

আরও পড়ুন :

 

এনএএন টিভি

Share this news as a Photo Card