তারেক রহমানই আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’,বলেছেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী।

শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি

মির্জা ফখরুল বলেন, ‘দেশে শুধু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা নয়, ভোটের অধিকার নয়, স্বাস্থ্য আর ভাতসহ সব অধিকার নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘পারস্পরিক হিংসার যে কালচার তৈরী করা হয়েছে তা আমাদের ধ্বংস করেছে, আমাদের এ কালচার থেকে বের হয়ে আসতে হবে।’

সরকারের ওষুধ শিল্প নীতিসহ বিভিন্ন নীতির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘শুধু ভোটের অধিকার নয়, মানুষের সব অধিকার নিশ্চিত করতে হবে।’

নিজের বাবার চিকিৎসার কথা উল্লেখ করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, তখন একজন চিকিৎসককে বলেছিলাম আমাদের ভারতে আসতে হয় কেন? আপনাদের চিকিৎসকের মান কি আমাদের চেয়ে বেশি? উত্তরে তিনি বলছিলেন— কোনোমতেই না, আপনাদের চিকিৎসকের মান আমাদের সমান তো বটেই; কোনো কোনো ক্ষেত্রে আমাদের চেয়ে বেশি। সমস্যাটা সিস্টেমে, যার ফলে আপনাদের চিকিৎসকরা নিজেদের কাজ ঠিকভাবে করতে পারে না।

ভবিষ্যতে যে চিকিৎসক তৈরি করবেন সেই চিকিৎসকেরা সত্যিকার অর্থেই যেন দেশের জন্য কাজ করে ড্যাব নেতাদের প্রতি এ আহ্বান জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, শুধু রাজনৈতিক মত থাকার কারণে অনেক চিকিৎসককে জেলে দেয়া হয়েছিল। আমাদের দেশে যে পারস্পরিক হিংসা-জিঘাংসার মাধ্যমে আমরা যে কালচার তৈরি করেছি তা আমাদের ধ্বংস করে দিয়েছে।

এনএএন টিভি