বিএনপির আওয়ামী দোসরদের সঙ্গে কোনো যোগসাজশ নেই: রিজভী

রিজভী বলেন, নিউইয়র্কে অন্তর্বর্তী সরকার যদি দক্ষতার সঙ্গে ভূমিকা রাখত তবে আওয়ামী দোসররা এমন কর্মকাণ্ডে সাহস পেত না।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমালোচনা করে রিজভী বলেন, দুদক অর্থলুটকারীদের টাকা ফেরত আনতে পারেনি, আবার বিচারেও ব্যর্থ হয়েছে। ফলে প্রতিষ্ঠানটি কার্যত অচল অবস্থায় রয়েছে।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি তৃণমূল থেকে সংগঠনকে সুসংগঠিত করতে হবে, যাতে জনগণ আবারও ধানের শীষে ভোট দিতে পারে।

 

এনএএন টিভি