বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় এখন ভালো আছে। তবে তাকে আরও দুই-তিন দিন হাসপাতালে থাকতে হতে পারে।
বুধবার এ তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।
জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করেছেন চিকিৎসকরা।
অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের সদস্যরা বিভিন্ন পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে তাকে ব্যবস্থাপত্র দিয়েছেন।
চিকিৎসক আরও জানান, খালেদা জিয়া যেদিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেদিনের তুলনায় এখন ভালো আছেন।
সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখছেন চিকিৎসকরা।
হঠাৎ জ্বর ও পেটব্যথায় অসুস্থ বোধ করলে বিএনপি নেত্রীকে গত সোমবার রাত দেড়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
আরও পড়ুন :
- ২৪ ঘণ্টায় ১৩৪ শনাক্ত করোনায় মৃত্যু একজনের
- বিএনপি চেয়ারপারসন মৃত্যুর সঙ্গে লড়ছেন: মির্জা ফখরুল
- নারীর প্রজননক্ষমতা ৫০ শতাংশ কমে যায় বয়স ৩০ পেরোলে
- এমএমবিটিইউ এলএনজির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি
- ৬৫ হাজার কয়লা নিয়ে আরও একটি জাহাজ মাতারবাড়িতে
- হুইল চেয়ারে বসা অবস্থায় কুপিয়ে হত্যা; ভাইরাল ভিডিও
- ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টা ‘কপিল শর্মা’ অভিনেতার
- বরিশালে দশম শ্রেনীর এক ছাত্রী গণধর্ষণ
- সিরিয়ায় দুর্ঘটনার কবলে হেলিকপ্টার: ২২ মার্কিন সেনা আহত
- আজ ইভটিজিং প্রতিরোধ দিবস
