খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে মুক্তির খবর গুজব

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা  জিয়ার সাজা স্থগিত রেখে মুক্তির খবরটি গুজব বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

খালেদা

এতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে মুক্তির আবেদনের বিষয়ে এখনও আইন মন্ত্রণালয় কোনো মতামত দেয়নি।

একই সঙ্গে এ নিয়ে গুজব বা বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে আইন মন্ত্রণালয়।