বিএনপি নেতা আমানকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর প্রতিনিধিরা

শনিবার (২৯ জুলাই) অবস্থান কর্মসূচি থেকে বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে পুলিশ তুলে নেওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধি দল।

এর আগে, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা শনিবার দুপুরে বলেন,

“মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে দেখতে যাচ্ছেন।”

আমানের অবস্থা জানতে চাইলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. মীর জামাল উদ্দিন বলেন,

“চেস্টে কিছুটা সমস্যা বোধ করছিলেন তিনি। এ কারণে তাকে এখানে আনা হয়েছে। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি।”

প্রসঙ্গত, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সরকার পতনের একদফা আন্দোলনে নামা বিএনপি শনিবার ঢাকার সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচি দিয়েছিল। তবে পুলিশ এই কর্মসূচি পালনের অনুমতি দেয়নি।

সকালে আমানের নেতৃত্বে বিএনপির একদল নেতা-কর্মী গাবতলীতে অবস্থান নিলে পুলিশ তাদের বাধা দেয়।

পুলিশ আমানকে আটক করত চাইলে নেতা-কর্মীদের বাধার মুখে পড়ে। ধস্তাধস্তির এক সময় আমান সড়কে শুয়ে পড়েন।

একপর্যায়ে সঙ্গে নেতা-কর্মীদের হটিয়ে দিয়ে পুলিশ সদস্যরা আমানকে ধরে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়।

ঢাকার গাবতলীতে শনিবার সকালে অবস্থান কর্মসূচি পালনে যাওয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং

ঢাকা মহানগর উত্তরের সভাপতি আমানউল্লাহ আমানকে পুলিশ আটক করতে গেলে বাধা দেন দলের নারীকর্মীরা, তবে তারা ব্যর্থ হন।

ঢাকার গাবতলীতে শনিবার সকালে অবস্থান কর্মসূচি পালনে যাওয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং

ঢাকা মহানগর উত্তরের সভাপতি আমানউল্লাহ আমানকে পুলিশ আটক করতে গেলে বাধা দেন দলের নারীকর্মীরা, তবে তারা ব্যর্থ হন।

ডিএমপির মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সহকারী কমিশনার মফিজুর রহমান পলাশ বলেন,

‘আটকের পর অসুস্থ বোধ করায় আমানকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর সব কিছু স্বাভাবিক দেখাচ্ছিলো।’

“তার রিং পরানো থাকায় ওই হাসপাতলের চিকিৎসকগণ অধিকতর পর্যবেক্ষণের জন্য হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়ার পরামর্শ দেন। তখন তাকে সেখানে নেওয়া হয়।”

আমানকে গ্রেপ্তার করা হয়েছে কি না- জানতে চাইলে সহকারী কমিশনার মফিজুর বলেন, “উনি এখন পুলিশ হেফাজতে আছেন।”

এনএএন টিভি