কিশোরগঞ্জ এ ছয় নেতা গ্রেফতার

কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হকসহ ছয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার নাশকতার চেষ্টাজনিত মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-কিশোরগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক,

কুলিয়ারচর উপজেলা আমীর মাওলানা রফিকুর রহমান, হোসেনপুর উপজেলা কর্মপরিষদ সদস্য তাজুল ইসলাম,

বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ার হোসেন,

অষ্টগ্রাম সদর ইউনিয়ন সভাপতি মাওলানা আবুবকর সিদ্দিক ও নিকলী উপজেলা সদরের সাবেক নেতা মতিউর রহমান।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান,

শুক্রবার রাতে জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হককে শহরের নগুয়া এলাকায় তার বাসা থেকে গ্রেফতার করা হয়।

নাশকতার চেষ্টাজনিত মামলায় শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মাওলানা মো. রমজান আলী জানান,

তাদের ছয় নেতাকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়াও জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় জামায়াতের নেতাকর্মীদের বাসায় পুলিশ তল্লাশি চালায় বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন :

এনএএন টিভি