জাতীয়তাবাদী ফোরামের ১০ বছর পূর্তি কাতারে

কাতারে ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের ১০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সংগঠনের সভাপতি মোকারম আলী চৌধুরী সাহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতার ধানসিঁড়ি বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ শহিদুল হক।

সাধারণ সম্পাদক দিদারুল আলম আরজু ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাতার ধানসিঁড়ি বিএনপির সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ খোকন, প্রধান উপদেষ্টা কামাল উদ্দিন মেম্বার, জসিম উদ্দীন লস্কর, বেলাল হোসেন, হুমায়ুন কবির, জাফর আহমেদ লস্করসহ বিভিন্ন নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

 

Share this news as a Photo Card