এশিয়া কাপে আজ কোন একাদশ নিয়ে মাঠে নামতে পারে ভারত–পাকিস্তান

দুই দলের শুরুটাই হয়েছে দুর্দান্ত। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ভারত যেভাবে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে, সেটাকে একতরফা ম্যাচ বললেও কম হবে। সেদিন আমিরাতকে ৫৭ রানে গুটিয়ে দিয়ে ৪.৩ ওভারের মধ্যেই রান তাড়া করে ভারত।