আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের আসর।আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে কঠোর অনুশীলন করছে মূল স্কোয়াডে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
এদিকে, মিরপুরে টাইগারদের রুদ্ধদ্বার অনুশীলনের মাঝেই ঘটেছে অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনা। বৃষ্টির কারণে আগের দিন অনুশীলন হয়নি।
সোমবারও নির্ধারিত সময়ে অনুশীলন শুরু হয়নি একই কারণে। বেলা তিনটার দিকে বৃষ্টি কমলে ক্রিকেটাররা মাঠে নামেন।
শিডিউল অনুযায়ী আজও ক্লোজডোর অনুশীলন চলছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। অনুশীলন শুরুর ৩০ মিনিটের মধ্যেই হুট করে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুশফিকুর রহিমরা তখন অনুশীলনে ব্যস্ত ছিলেন। পূর্ব গ্যালারির ফ্লাডলাইটে হুট করে আগুন লেগে যায়।
ওই সময় ম্যাচ সিনারিওতে ব্যাটিং করছিলেন মুশফিক-নাজমুল হোসেন শান্ত।
আগুনের ঘটনায় তারা অনুশীলন বন্ধ করে দাঁড়িয়ে থাকেন। তবে আগুন লাগলেও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
এই বিষয়ে গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন জানান,
‘শর্ট সার্কিটের কারণে ফ্লাডলাইটে আগুন লাগে। তবে ফ্লাডলাইটের কোনও ক্ষতি হয়নি বলে জানান তিনি।’
আরও পড়ুন:
- পলাশবাড়ীতে প্রতিপক্ষের হামলায় যুবকের প্রাণহানি
- রূপগঞ্জে ৩ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ ১ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ
- ‘প্রিয়তমা’ আসছে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে!
- আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের কারণে সিসিলির বিমানবন্দর বন্ধ
- জনগণ আবার নৌকায় ভোট দেবে : জ্যাকব
- বঙ্গবন্ধুর খুনিরা এখনও দেশ বিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে -বস্ত্র ও পাটমন্ত্রী
- ডেঙ্গু পরিস্থিতি ভয়াভয়, মৃত্যু ৪০০ ছুঁই ছুঁই
- ছয় অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির আভাস
- গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ; দগ্ধদের আটকে রাখলো বাড়িওয়ালা

Comments are closed.