আমি নিশ্চিত, আগামী বছর দল আরও শক্ত হয়ে ফিরবে

ফাইনালের মঞ্চ যেন ক্রমেই হতাশার প্রতীক হয়ে উঠছে শ্রেয়াস আইয়ারের জন্য। আইপিএলের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে পাঞ্জাব কিংসের হারের কষ্ট কাটতে না কাটতেই, মাত্র দশ দিন পর মুম্বাই টি-টোয়েন্টি লিগের ফাইনালেও শিরোপার খুব কাছ থেকে ফিরে যেতে হলো তাকে।

এইবার হতাশা সঙ্গী হলো তার দল সোবো মুম্বাই ফ্যালকনসের পরাজয়ে—যারা হেরে বসে মুম্বাই সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালসের কাছে।

প্রথমে ব্যাট করে ফ্যালকনস তোলে মাত্র ১৫৭ রান। জবাবে মারাঠা রয়্যালস ৪ বল হাতে রেখেই ৬ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায়।

ম্যাচশেষে আবেগভরা আইয়ার বলেন, “আমি কাউকে দোষ দিতে চাই না। একটা ম্যাচ দিয়ে কাউকে দোষারোপ করা মানে তার পেছনে ছুরি মারা। পুরো টুর্নামেন্টজুড়েই দল অসাধারণ খেলেছে। ফাইনালের আগে আমরা কেবল একটি ম্যাচ হেরেছিলাম। এখান থেকে আমাদের শেখার আছে।”

তিনি আরও বলেন, “এমন হারের পর কষ্ট পাওয়া স্বাভাবিক। তবে আমি নিশ্চিত, আগামী বছর দল আরও শক্ত হয়ে ফিরবে। ছেলেদের লড়াই ও প্রচেষ্টার জন্য আমি গর্বিত।”

এনএএন টিভি

Share this news as a Photo Card